
সংগৃহীত ছবি
রাজধানীর কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের থানা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি আক্তারুজ্জামান পুলককে (৫৬) গ্রেপ্তার করেছে ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)।
শনিবার (২১ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার আক্তারুজ্জামান পুলক মিরপুরের সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সাবেক ছাত্র সংসদের ভিপি ও মিরপুর থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
এসআরইউ সূত্রে জানা যায়, শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এসআরইউর ইনভেস্টিগেশন বিভাগের একটি দল কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে আক্তারুজ্জামান পুলককে গ্রেপ্তার করে। তিনি সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের মদদদাতা ও অর্থ জোগানদাতা বলে জানা গেছে।
এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আক্তারুজ্জামান পুলককে কাফরুল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
টিআই