সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ফ্যামিলি কার্ডের জন্য কাউকে কারও কাছে যেতে হবে না। সময় হলে সবার ঘরে ঘরে পৌঁছে যাবে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার শালখুরিয়া ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বিএনপির নেতা-কর্মীদের গুজব প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, দেশের মানুষের কল্যাণে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। চিকিৎসাসেবার মানোন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, বেকারত্ব নিরসন, দরিদ্র শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান এবং মসজিদ, মন্দির ও গির্জায় অনুদান দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। ভবিষ্যতেও এসব কার্যক্রম অব্যাহত থাকবে।
শুক্রবার দুপুরে উপজেলার শালখুরিয়া ইউনিয়নের তিখুর মাঠে ৪ নম্বর শালখুরিয়া ইউনিয়ন বিএনপি এ মতবিনিময় সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোকবুলার রহমান গোর্কী।
জিএম/আরএন