ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আওয়ামী লীগকে দেশে আনার জন্য সরকারের একটি অংশ ইন্ধন দিচ্ছে: গোলাম পরওয়ার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৯ পিএম আপডেট: ২৫.০৯.২০২৬ ৮:৫১ পিএম
X
Advertisement

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকারের অভ্যন্তরীণ একটি অংশ এবং প্রশাসনে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসরদের একটি চক্র আওয়ামী লীগকে দেশে আনা ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য ভেতর থেকে ইন্ধন দিয়ে যাচ্ছে।

তিনি বলেন, গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকা অবস্থায় রাজনীতি নিষিদ্ধ একটি দলের কর্মীরা ঢাকাসহ সারাদেশে মিছিল করল কীভাবে? সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে না জানিয়ে, তাদের ইন্ধন না থাকলে এ ধরনের একটি কর্মসূচি কোনো রাজনৈতিক দল পালন করবে—এটা কখনো হয়? এটা কি সম্ভব?

তিনি আরও বলেন, “আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের কোনো যোগাযোগ বা আঁতাতের খবর আপনাদের কাছে থাকলে তা প্রকাশ করুন। বিরোধিতা করতে হবে তাই বিরোধিতা করবেন না। জামায়াতসহ বিরোধী দল সরকারকে সহযোগিতা করতে চায়। কিন্তু সরকার শুধু বিরোধিতার স্বার্থেই বিরোধী দলের বিরোধিতা করছে।”

শুক্রবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আমি বলব, বিএনপি হলো অকৃতজ্ঞ। ২০০১ সালের নির্বাচনের পর আধিপত্যবাদী শক্তিকে ঠেকাতে সে সময় সার্বিক সবকিছু বিবেচনা করে আমরা পাঁচ বছর বিএনপির সঙ্গে ছিলাম। দেশের কল্যাণের স্বার্থে, আধিপত্যবাদী শক্তি মোকাবিলার স্বার্থে জামায়াত সে সময় বিএনপিকে সমর্থন করেছিল।”

“এর আগে বিএনপি ১৯৯১ সালে সরকার গঠন করেছিল। সেখানেও আমরা বিএনপিকে সহযোগিতা ও সমর্থন দিয়েছিলাম। কিন্তু সরকার গঠন করার পরই বিএনপি জামায়াতের তৎকালীন কেন্দ্রীয় আমিরকে কারাগারে পাঠিয়েছিল। ঢাকা, রাজশাহী ও খুলনায় আমাদের কর্মীদের শহীদ করেছিল। ক্যাম্পাসগুলোতে ছাত্রদলের সন্ত্রাসীরা আমাদের শিবিরের ছেলেদের হত্যা করেছিল।”

“আমরা বারবার বিএনপিকে সহযোগিতা করতে চেয়েছি। আমরা চ্যালেঞ্জ করছি, এখনো তারা জামায়াতকে নিয়ে বিরোধিতার স্বার্থে বিরোধিতা করছে। বিএনপি হলো অকৃতজ্ঞ দল। বিএনপির এই বিরোধিতা অনেকটা সেই প্রবাদটির মতো—‘নেই কাজ তো খই ভাজ।’”

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট সমাধানে বিরোধী দলের পক্ষ থেকে সরকারকে বারবার পরামর্শ দেওয়া হয়েছে। চলমান সংকট নিরসনে বিরোধী দল নিজ খরচে বিশেষজ্ঞ নিয়োগ করে সেই বিশেষজ্ঞদের পরামর্শ ও মতামত সরকারের কাছে প্রস্তাব আকারে পৌঁছে দিয়েছে। তবে সরকার বিরোধী দলের সেই প্রস্তাব নিয়ে কোনো ভ্রুক্ষেপ করেনি।

এর আগে দুই দিনব্যাপী জেলা কর্মপরিষদ সদস্যদের শিক্ষা শিবির ঝিনাইদহ আলহেরা ইসলামিক সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার উপস্থিত ছিলেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন। এছাড়া অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের আমির ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর, জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. মতিয়ার রহমান এবং ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব।

জেইউ/আরএন
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement