ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মেসির বিদায়ে কষ্ট, স্কালোনির চুক্তি নবায়ন চান এনজো
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ২:০২ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ফিফা আন্তর্জাতিক বিরতিতে তিনটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে ম্যাচগুলো সামনে রেখে বুধবার জাতীয় দলের সঙ্গে যোগ দিতে দেশে ফিরেছেন মিডফিল্ডার এনজো ফার্নান্দেস।

দেশে ফিরে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনির চুক্তি নবায়নের আশা প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি লিওনেল মেসির রেখে যাওয়া উত্তরাধিকার নিয়েও কথা বলেছেন এই মিডফিল্ডার।

দেশে ফিরে আর্জন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে এনজো বলেন, ‘আবার এখানে এসে খুব ভালো লাগছে। এখন পরিবারের সঙ্গে এবং জাতীয় দলের সঙ্গে সময়টা উপভোগ করতে চাই।

এখানে ফিরে আসা সবসময়ই বিশেষ। জাতীয় দলের অংশ হতে পারা আমার জন্য গর্বের।

এর আগে দলের অন্য সদস্যদের মতো মেসির বিদায় নিয়েও কথা বলেছেন এনজো। আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামার কথা মেসির। কিংবদন্তি ফরোয়ার্ডের বিদায়কে কষ্টের বলে উল্লেখ করে এনজো বলেন, ‘এটি এমন একটি বিদায়, যা অনেক কষ্ট দেয়। তবে লিওর সঙ্গে এই বিশেষ সময়টা আমাদের পুরোপুরি উপভোগ করতে হবে। আমরা জানি, সে কী উত্তরাধিকার রেখে যাচ্ছে এবং আমাদের কাছে সে কতটা বিশেষ।’

মেসি জাতীয় দল ছাড়ার পরের সময় নিয়েও কথা বলেছেন ২৫ বছর বয়সী এই মিডফিল্ডার। তবে মেসি এখনও দল ছাড়েননি বলেই আপাতত বর্তমানটাকে উপভোগ করতে চান এনজো। তার ভাষায়, ‘সে এখনও চলে যায়নি। আমাদের এই সময়টা পুরোপুরি উপভোগ করতে হবে। এরপর একটি কঠিন প্রক্রিয়া শুরু হবে।’

এদিকে স্কালোনির ভবিষ্যৎ নিয়েও আশাবাদী এনজো। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করা এই কোচের সঙ্গে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হওয়ার কথা। নতুন চুক্তি নিয়ে আলোচনা চলছে।

স্কালোনির চুক্তি নবায়ন চান জানিয়ে এনজো বলেন, ‘আশা করি তিনি চুক্তি নবায়ন করবেন। তিনি আমাদের এবং দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তিনি সেটা জানেন। আমাদের তাকে আর কিছু বলার প্রয়োজন নেই।’

এসএ
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement