ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ছিনতাইয়ের সময় ছুরিকাঘাতে টুটুল হত্যা, তাফসীর গ্রেপ্তার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৪ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইয়ের সময় ছুরিকাঘাতে মো. টুটুল (২৮) নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলার অন্যতম আসামি তাফসীরকে (২৩) গ্রেপ্তার করেছে এসআরবি-১১।

গ্রেপ্তার তাফসীর বন্দর থানার আলীনগর এলাকার শফি উদ্দিনের ছেলে।

সোমবার রাতে এসআরবি-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানাধীন প্রধান ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাফসীরকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহারের বরাত দিয়ে এসআরবি জানায়, গত ২৮ জুন সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটে বন্দর থানার আলীনগর এলাকায় আকরামের লবণ কারখানার সামনে টুটুলকে তাফসীরসহ কয়েকজন অস্ত্রের মুখে জিম্মি করে একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে মারধরের একপর্যায়ে টুটুলের বুকের মাঝখানে ছুরিকাঘাত করা হয়। পরে তার কাছ থেকে নগদ ১২ হাজার ৫০০ টাকা, মোবাইল ফোনসহ মালামাল ছিনিয়ে নেওয়া হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

গুরুতর আহত টুটুলকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ আগস্ট রাত ৩টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়।

এ ঘটনায় বন্দর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে তাফসীরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১১।

পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

  
শরীফ সুমন/ এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement