বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা মেজর জেনারেল মো. আলীমুল আমীন। প্রেষণে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে। একই সঙ্গে অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল মো. নূরুল আনোয়ারকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
উপসচিব মোহাম্মদ নূর-এ-আলমের সই করা প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (সেনাবাহিনী) উল্লেখিত কর্মকর্তাদের নামের পাশে বর্ণিত পদে প্রেষণে নিয়োগ বা প্রত্যাবর্তনের নিমিত্ত তাদের চাকরি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে ন্যস্ত করা হলো। এর অংশ হিসেবে নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীনের চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে এবং সাবেক ডিজি মেজর জেনারেল মো. নূরুল আনোয়ারের চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ফেরত নেওয়া হয়েছে।
জনস্বার্থে জারি করা এই আদেশের কার্যকারিতা অবিলম্বে শুরু হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
আরএন