পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) বেলায়েত হোসেন। কারণ দেখিয়েছেন ‘ব্যক্তিগত’।
সোমবার (২১ সেপ্টেম্বর) তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।
বেলায়েত হোসেন বলেন, ‘ব্যক্তিগত কারণ দেখিয়ে আমি পদত্যাগপত্র দিয়েছি।’
এর আগে চলতি মাসের শুরুতে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ছয় আইন কর্মকর্তা পদত্যাগ করেন।
পদত্যাগকারীরা হলেন- অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভূঁঞা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) সুলতানা আক্তার রুবি, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাদিয়া আফরিন শাপলা, সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) রোহানী সিদ্দিকা ও সহকারী অ্যাটর্নি জেনারেল প্রোজ্জ্বল চাকমা।
টিআইএস