রাজধানীর মহাখালীতে সেতু ভবনের সামনে ককটেল বিস্ফোরণরাজধানীর মহাখালীতে সেতু ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
রাজধানীর মহাখালী চেয়ারম্যান বাড়ি এলাকায় সেতু ভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শনিবার (৭ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন বলেন, সেতু ভবন লক্ষ্য করে দুর্বৃত্তরা হাতে তৈরি ককটেল নিক্ষেপ করে। এতে ভবনের একটি কাচ ভেঙে গেছে। এ ছাড়া আর কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
-টিএস