ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কক্সবাজার এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ
⏲ প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩০ পিএম
X
Advertisement

চট্টগ্রামের পটিয়ায় ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে কক্সবাজারের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি পটিয়া স্টেশনসংলগ্ন এলাকায় পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়। এরপর ওই পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

রেলওয়ে সূত্র জানায়, লাইনচ্যুত বগিটি উদ্ধারে কাজ চলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বগিটি উদ্ধার করে রেললাইন সচল করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement