ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রিয়াদ বিমানবন্দরের কাছে আগুন, আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৭ পিএম
X
Advertisement

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আগুন ও কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা গেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) প্রত্যক্ষদর্শীদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রকাশিত ভিডিও ও ছবিতে বিমানবন্দরের কাছে আকাশে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়। একপর্যায়ে জ্বালানি ট্যাংকের মতো একটি স্থাপনার পেছন থেকে আগুনের শিখাও দেখা যায়।

তবে আগুনের সঠিক কারণ এবং এতে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এ বিষয়ে সৌদি সরকারের গণমাধ্যম দপ্তরের কাছে মন্তব্য জানতে চাওয়া হলেও তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি।

এর আগে সৌদি কর্তৃপক্ষ রাজধানী রিয়াদ ও আল-খারজ এলাকায় সম্ভাব্য আকাশপথের হুমকির বিষয়ে সতর্কতা জারি করেছিল। পরে শনিবার সকালে ওই সতর্কতা তুলে নিয়ে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে ঘোষণা দেওয়া হয়।

এদিকে ইয়েমেনের হুতি আন্দোলনের সঙ্গে সৌদি আরবের উত্তেজনা বাড়ার মধ্যেই বিমানবন্দরের কাছে আগুন ও ধোঁয়ার এ ঘটনা ঘটল। তবে আগুনের সঙ্গে হুতিদের কোনো হামলা বা আগের সতর্কতার সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement