ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
চুরির অপবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫২ এএম
X
Advertisement

খুলনা মহানগরীতে চুরির অপবাদে আজমল ওরফে আযম (২৩) নামের নর্দান বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার দিবাগত গভীর রাতে ওই যুবককে হরিণটানা থানার ইসলামনগর মসজিদ গলিতে প্রথমে মারধর করা হয়। পরে রাত দেড়টার দিকে চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত যুবক চুয়াডাঙ্গা জেলা সদরের কুতুবের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজমল খুলনা বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হলের বিপরীত গলিতে আকিবের বাড়ির পঞ্চম তলার একটি মেসে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

শুক্রবার রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দেওয়া কয়েকজন যুবক তাকে মারধর করতে থাকে। একপর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।

হাসপাতালের একটি সূত্র জানায়, হাসপাতালে আনার সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দেওয়া কয়েকজনের ভাষ্য ছিল, চুরি করে পালানোর সময় লাফ দিয়ে আজমল গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

তবে ওই সূত্র জানায়, মৃত আজমলের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। তার মৃত্যুর খবর জানতে পেরে তাকে হাসপাতালে নিয়ে আসা ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, গভীর রাতে কয়েকজন যুবক আজমলকে চুরির অপবাদ দিয়ে মারধর করেন। রাত দেড়টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তবে তার মৃত্যু নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা ও গুঞ্জন শুরু হয়েছে।

স্থানীয়রা ঘটনাটি সম্পর্কে পরিষ্কার কোনো ধারণা দিতে পারছেন না। তবে নিহত যুবক নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানতে পেরেছেন বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি দল কাজ করছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement