ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
৫ শতাংশ কোটা পুনর্বহালের দাবিতে বান্দরবানে শিক্ষার্থীদের মিছিল-সমাবেশ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৪ পিএম
X

উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি চাকরিতে আদিবাসীদের জন্য ৫ শতাংশ কোটা পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে বান্দরবানে মিছিল ও ছাত্রসমাবেশ করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বান্দরবান প্রেসক্লাবের সামনে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের বান্দরবান সরকারি কলেজ শাখার ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এর আগে শিক্ষার্থীরা বান্দরবান রাজার মাঠ থেকে একটি মিছিল বের করেন। মিছিলটি উজানীপাড়া, মধ্যমপাড়া ও চৌধুরী মার্কেট হয়ে বান্দরবান প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের আদিবাসী শিক্ষার্থীরা শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে বিভিন্ন বৈষম্য এবং সুযোগ-সুবিধার ঘাটতির মুখোমুখি হচ্ছেন। দুর্গম পাহাড়ি এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত সংকট, পর্যাপ্ত ও দক্ষ শিক্ষক না থাকা এবং শিক্ষক নিয়োগে অনিয়মের কারণে শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকার অনেক শিক্ষার্থী নানা প্রতিকূলতার মধ্যেও পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। উচ্চশিক্ষায় ভর্তি ও সরকারি চাকরিতে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে বিদ্যমান সুযোগ-সুবিধা কার্যকর করা প্রয়োজন। এ ক্ষেত্রে আদিবাসীদের জন্য ৫ শতাংশ কোটা পুনর্বহালের দাবি জানান তারা।

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের বান্দরবান জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক উশৈহ্লা মারমা বলেন, পার্বত্য চট্টগ্রামের প্রাথমিক বিদ্যালয়গুলোতে বর্গা শিক্ষক প্রথা বন্ধ করতে হবে। একই সঙ্গে শিক্ষক নিয়োগে দুর্নীতি ও অনিয়ম বন্ধ করে যোগ্য ও দক্ষ শিক্ষক নিয়োগ দিতে হবে। দুর্গম এলাকার বিদ্যালয়গুলোতে পর্যাপ্ত অবকাঠামো নির্মাণের পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি।

সমাবেশে বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্ট ওয়েলফেয়ার ফোরামের সাধারণ সম্পাদক বিটন তঞ্চঙ্গ্যা, বাংলাদেশ ম্রো স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য রিংয়ং ম্রো, বান্দরবান সরকারি কলেজের শিক্ষার্থী উবাথোয়ই মারমা, এডিসন চাকমা, জেকিপ্রু মারমা ও মাহিনু আক্তার বক্তব্য দেন।

এসডি/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝