ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১১ পিএম আপডেট: ১৫.০৯.২০২৬ ১২:১৪ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

এশিয়ান গেমসে নারী ফুটবলের উদ্বোধনী ম্যাচেই বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। শক্তিশালী উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে বিধ্বস্ত হয়েছে লাল-সবুজের দল।


সোমবার জাপানের ওসাকার নাগাই স্টেডিয়ামে গ্রুপ এফের ম্যাচে শুরু থেকেই বাংলাদেশের ওপর চাপ তৈরি করে উত্তর কোরিয়া। প্রথমার্ধেই সাত গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তারা। বিরতির পর আরও তিন গোল করে ১০-০ ব্যবধানের জয় নিশ্চিত করে উত্তর কোরিয়া।


উত্তর কোরিয়ার হয়ে জোন রিয়ং-জং, চায়ে উন-ইয়ং ও কিম কিয়ং-ইয়ং দুটি করে গোল করেন। হোয়াং ইউ-ইয়ং প্রথমার্ধে একটি গোল করেন। দ্বিতীয়ার্ধে রি সং-আ, জং কুম ও হান জিন-হং আরও তিন গোল যোগ করেন।


ম্যাচজুড়ে উত্তর কোরিয়ার গতি, আক্রমণাত্মক দক্ষতা ও শারীরিক সক্ষমতার সামনে বাংলাদেশের রক্ষণভাগ কার্যত অসহায় হয়ে পড়ে। একের পর এক আক্রমণে বাংলাদেশকে চাপে রেখে বড় জয় তুলে নেয় উত্তর কোরিয়া।


এটি নারী ফুটবলে বাংলাদেশের সবচেয়ে বড় পরাজয়। এর আগে ২০১৩ সালে ঢাকায় থাইল্যান্ডের কাছে ৯-০ গোলে হেরেছিল বাংলাদেশ।


অন্যদিকে, বড় জয়ের মধ্য দিয়ে এশিয়ান গেমসে শক্তিশালী সূচনা করেছে উত্তর কোরিয়া। ২০১৪ সালের পর আবারও এশিয়ান গেমসের নারী ফুটবলে সোনা জয়ের লক্ষ্যে মাঠে নামা দলটি শুরুতেই নিজেদের সামর্থ্যের জানান দিল।


  এফএস 

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement