ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ফুটবলে ‘ব্ল্যাক কার্ড’ চালু করল এফআরএফ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৬ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

যুব ফুটবল ম্যাচে অভিভাবকদের আপত্তিকর ও অপমানজনক আচরণ রুখতে ‘কালো কার্ড’ (ব্ল্যাক কার্ড) নামে সম্পূর্ণ নতুন এক নিয়ম চালু করেছে রোমানিয়ান ফুটবল ফেডারেশন (এফআরএফ)। এই কালো কার্ডের মাধ্যমে গ্যালারিতে থাকা দর্শকদের আচরণের ওপর ভিত্তি করে পুরো ম্যাচ বাতিল করার ক্ষমতা পাবেন রেফারি।

রোমানিয়ান ফেডারেশন জানিয়েছে, গ্যালারি থেকে বাবা-মা এবং দর্শকদের দেওয়া মানসিক চাপ ও ‘বুলিং’ বা উত্যক্ত করা প্রতিরোধ করতেই এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ব ফুটবলের ইতিহাসে রোমানিয়াই প্রথম ফেডারেশন যারা এ ধরনের কঠোর ব্যবস্থা চালু করল।

তবে রেফারি চাইলেই সরাসরি এই কালো কার্ড প্রদর্শন করতে পারবেন না। এর জন্য তিন ধাপের একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

প্রথম ধাপে, রেফারি যদি গ্যালারিতে কোনো আপত্তিকর আচরণ লক্ষ্য করেন, তবে তিনি সাময়িকভাবে খেলা স্থগিত করবেন। এরপর সংশ্লিষ্ট দলের কোচদের অনুরোধ করবেন যাতে তারা নিজ নিজ দলের সমর্থক ও অভিভাবকদের সাথে কথা বলে পরিস্থিতি শান্ত করেন।

দ্বিতীয় ধাপ হিসেবে রেফারি ১০ মিনিটের জন্য খেলা স্থগিত করবেন এবং দুই দলকে মাঠ থেকে সরিয়ে ড্রেসিংরুমে পাঠিয়ে দেবেন। এ সময় আবারও কোচদের মাধ্যমে গ্যালারির উত্তেজনা প্রশমনের শেষ চেষ্টা করা হবে।

রোমানিয়ান ফেডারেশন এই প্রক্রিয়ার চূড়ান্ত ধাপ হিসেবে কালো কার্ডের ব্যবহারের কথা জানিয়েছে। যদি বিরতির পর খেলা শুরু হওয়ার পরও আপত্তিকর আচরণ অব্যাহত থাকে, তবে রেফারি শেষ বাঁশি বাজিয়ে ‘কালো কার্ড’ প্রদর্শন করবেন। এর অর্থ ম্যাচটি স্থায়ীভাবে বাতিল করা হলো এবং এটি আর নতুন করে শুরু করা যাবে না।

মূলত ক্ষুদে ফুটবলার, কোচিং স্টাফ, রেফারি বা অন্য দর্শকদের লক্ষ্য করে যে কোনো ধরনের মৌখিক গালিগালাজ বা শারীরিক লাঞ্ছনা রোধ করতেই এই নিয়ম সাজানো হয়েছে। শিশুদের মানসিক স্বাস্থ্য ও ফুটবলের সুষ্ঠু পরিবেশ বজায় রাখাই এর মূল লক্ষ্য।

এই নিয়ম কার্যকর করতে রোমানিয়ার সবকটি (১৩০টি) ফুটবল একাডেমিকে বিশেষ ‘কিট’ সরবরাহ করেছে ফেডারেশন। যার মধ্যে রয়েছে মাঠে প্রদর্শনের জন্য ব্যানার, অভিভাবকদের জন্য আচরণবিধি সম্বলিত পোস্টার এবং তিন ধাপের প্রক্রিয়ার ব্যাখ্যা সংবলিত লিফলেট। 

এখন থেকে রোমানিয়ার তৃণমূল ফুটবলে রেফারির পকেটে হলুদ-লালের পাশেই থাকবে এই ত্রাস জাগানিয়া ‘ব্ল্যাক কার্ড’।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement