ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
১৯ বছর বয়সেই হ্যাটট্রিক করে মেসির রেকর্ড ভাঙলেন আর্জেন্টাইন তারকা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৬ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ থেকে ধারে ইতালিয়ান ক্লাব ফিওরেন্তিনায় যোগ দিয়েছেন আর্জেন্টাইন তরুণ তারকা ফ্রাঙ্কো মাস্তানতুনো। সেখানে যোগ দিয়েই চমক দেখিয়েছেন তিনি। ভেনেজিয়ার বিপক্ষে ফিওরেন্তিনার ৪-২ গোলের জয়ে ম্যাচে হ্যাটট্রিক করেছেন মাস্তানতুনো। এতে ভেঙে দিয়েছেন লিওনেল মেসির একটি রেকর্ড। 

মাস্তানতুনোর অসাধারণ হ্যাটট্রিকে ভর করেই চলতি মৌসুমে নিজেদের প্রথম জয়ের দেখা পেলো ফিওরেন্তিনা। ভেনেজিয়ার বিপক্ষে ৪-২ গোলের রোমাঞ্চকর ম্যাচে একাই তিন গোল করে রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন রিয়াল মাদ্রিদ থেকে ধারে আসা ১৯ বছর বয়সী এই ফুটবলার। 

১৯ বছর ২৮ দিন বয়সে ফিওরেন্তিনার জার্সি গায়ে এই অবিশ্বাস্য হ্যাটট্রিক পেলেন মাস্তানতুনো। ক্লাবের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিকের রেকর্ড গড়েছেন তিনি।

মাস্তানতুনো ভেঙেছেন মেসির একটি রেকর্ডও। ২০০৭ সালের ১০ মার্চ ১৯ বছর ২৫৯ দিন বয়সে বার্সার হয়ে প্রথম হ্যাটট্রিক পেয়েছিলেন মেসি। ইউরোপের শীর্ষ লিগে তিনিই ছিলেন সবচেয়ে কম বয়সে হ্যাটট্রিক করা ফুটবলার। তার চেয়ে ২৩১ দিন কম বয়সেই এবার হ্যাটট্রিক পেলেন আর্জেন্টিনার মাস্তানতুনো।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement