ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রাতে বেণি, দ্রুত চুল বাড়ে- নাকি ভুল ধারণা?
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪৪ পিএম
X
Advertisement

রাতে চুল বেণি করে ঘুমানোর অভ্যাস অনেকেরই। প্রচলিত ধারণা, এভাবে চুল বেঁধে রাখলে নাকি দ্রুত লম্বা হয়। তবে এই ধারণার পেছনে বৈজ্ঞানিক কোনো ভিত্তি আছে কি?

‘নিউজ এইট্টিন’-এর এক প্রতিবেদনে বিশেষজ্ঞদের বরাত দিয়ে বলা হয়েছে, বেণি করলে চুল দ্রুত বাড়ে- এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। চুলের বৃদ্ধির গতি মূলত জিনগত বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে। তবে খাদ্যাভ্যাস, জীবনযাপন, পর্যাপ্ত ঘুম, মানসিক চাপ এবং নিয়মিত চুলের যত্ন চুলের স্বাস্থ্য ও বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশেষজ্ঞদের মতে, রাতে আলগা করে বেণি করে ঘুমালে চুলে ঘর্ষণ ও জট পড়ার প্রবণতা কিছুটা কমতে পারে। খোলা চুলে ঘুমালে বালিশ বা চাদরের সঙ্গে ঘষা লেগে চুলের ডগা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। বেণি করে রাখলে এই ঘর্ষণ তুলনামূলকভাবে কমানো সম্ভব।

এ ছাড়া খোলা চুলে ঘুমালে সহজেই জট তৈরি হতে পারে। পরে চিরুনি দিয়ে সেই জট ছাড়ানোর সময় চুলে টান পড়ে ছিঁড়ে যাওয়ার ঝুঁকি বাড়ে। সেদিক থেকে আলগা বেণি চুলকে কিছুটা সুরক্ষা দিতে পারে।

তবে বেণি করার সময় সতর্ক থাকা জরুরি। খুব শক্ত করে চুল বাঁধা উচিত নয়। দীর্ঘ সময় চুলের গোড়ায় টান থাকলে ফলিকলের ওপর অতিরিক্ত চাপ তৈরি হতে পারে। এতে চুল পড়ার সমস্যা বাড়ার আশঙ্কা রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, চুল দ্রুত ও স্বাস্থ্যকরভাবে বাড়ানোর ক্ষেত্রে বেণি করার চেয়ে সুষম ও পুষ্টিকর খাবার, পর্যাপ্ত ঘুম, স্বাস্থ্যকর জীবনযাপন এবং নিয়মিত চুলের যত্ন অনেক বেশি গুরুত্বপূর্ণ।

অর্থাৎ, রাতে আলগা করে বেণি করলে চুলের যত্নে কিছুটা সুবিধা মিলতে পারে, কিন্তু এটিকে চুল দ্রুত লম্বা করার বৈজ্ঞানিক উপায় হিসেবে দেখার সুযোগ নেই।


-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement