ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
তলপেটে ব্যথা, মলত্যাগের বেগ, আইবিএস কিনা বুঝবেন যে পরীক্ষায়
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৪ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

খাবার খাওয়ার পরই তলপেটে ব্যথা, পেট মুচড়ে ওঠা কিংবা বারবার মলত্যাগের বেগ—এ ধরণের সমস্যায় অনেকে ভোগেন। অনেক সময এসব লক্ষণকে সাধারণত গ্যাস বা বদহজম বলে এড়িয়ে যাওয়া হয়। কিন্তু নিয়মিত এমন সমস্যা হলে এটি সিনড্রোসম বা আইবিএসের লক্ষণও হতে পারে। 
আইবিএস কী?

আইবিএস মুলত অন্ত্রের কার্যকারিতার সমস্যা। এতে অন্ত্রের গঠনে সাধারণত কোনো ক্ষত বা বড় ধরণের পরিবর্তন দেখা যায় না। মস্তিষ্ক ও অন্ত্রের মধ্যে সংকেত আদান-প্রদানে সমস্যা হলে অন্ত্রে স্বাভাবিক কাজ ব্যাহত হতে পারে। ফলে পেটে ব্যথা ,পেটফাঁপা, মলত্যাগের বেগ বা পায়খানার ধরণে পরিবর্তন দেখা দিতে পারে।

অনিয়মিত খাবার খাওয়া , অতিরিক্ত মদ্যপান, অতিরিক্ত ব্যয়ামসহ বিভিন্ন কারণে  কারও কারও এ সমস্যা বাড়তে পারে।

তবে দীর্ঘদিন পেটের সমস্যা হলেই যে আইবিএস হয়েছে, তা নয়। কারণ আইবিএসের অনেক লক্ষণ অনেক রোগের সঙ্গে মিলে যায়। তাই অন্য কোনো রোগ আছে কিনা তা নিশ্চিত করতে কয়েকটি পরীক্ষা করা হয়।

যে ৪ টি পরীক্ষা করা হয় 

১. সিবিসি(CBC)

এই রক্ত পরীক্ষার মাধ্যমে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা এবং শররে কোনো সংক্রমণ আছে কি না, তা বোঝা হয়। পেটে কোনো সংক্রমণ থাকলেও এর কিছু ইঙ্গিত পাওয়া যেতে পারে।

২. ফিকাল ক্যালপ্রোটেকটিন

এটি মলের পরীক্ষা। অন্ত্রে প্রদাহ আছেকি না , তা বুঝতে এ্ পরীক্ষা করা হয়। বিশেষ করে আইবিএসের মতো লক্ষণ তৈরি করতে পারে এমন ‘ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজ’(IBD) শনাক্ত করতে এটি কাজে লাগে।

৩. টিএসএইচ(TSH)

থাইরয়েডের সমস্যা থাকলেও পেটের নানা ধরণের সমস্যা দেখা দিতে পারে। তাই থাইরয়েডের হরমোনের মাত্রা স্বাভাবিক আছে কি না , তা জানতে এই পরক্ষিা করা হয়। 

৪. সিলিয়াক পরীক্ষা

যাদের দীর্ঘদিন ধরে পাতলা পায়খানা বা লুজ মোশনের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে সিলাক ডিজিজের পরীক্ষা করা হতে পারে। এই রোগের লক্ষণও অনেক সময় আইবিএসের মতো হয়। 

কখন চিকিৎসকের পরামর্শ নেবেন?

এই পরীক্ষা গুলো স্বাভাবিকজ আসার পরও যদি পেটের সমস্যা দীর্ঘদিন ধরে চলতে থাকে, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। কারণ আইবিএস নিণয়ের ক্ষেত্রে শুধু নির্দিষ্ট পরীক্ষার ওপর নির্ভর করা হয়না, রোগীর লক্ষণ ও অন্যান্য রোগের সম্ভাবনা বিবেচনা করেই চিকিৎসক সিদ্ধান্ত নেন।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement