ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
জেনে নিন ঠোঁট ফাটার কারণ ও প্রতিকার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:৪২ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

শীত এখনও আসেনি। এর আগেই শুরু হয়ে গেছে ঠোঁট ফাটা, শুকিয়ে যাওয়া, চামড়া ওঠার সমস্যা। আমরা সাধারণত ভাবি ঠোঁট ফাটার সমস্যা শুধু শীতকালেই হয়। তবে চিকিৎসকরা বলছেন ভিন্ন কথা। তাদরে মতে, শুধু শীত ছাড়া আবহাওয়ার পরিবর্তন, শরীরে পানির ঘাটতি কিংবা ভুল প্রসাধনীর ব্যবহারের মতো একাধিক কারণে ঠোঁট ফাটতে পারে।

ঠোঁট কেন ফাটে?
মুখের অন্যান্য অংশের তুলনায় ঠোঁটের ত্বক অনেক পাতলা হয়। এতে কোনো তেল উৎপাদনকারী গ্রন্থি থাকে না। তাই সহজেই ঠোঁট তার স্বাভাবিক আর্দ্রতা হারিয়ে ফেলে। এতে ঠোঁটের ত্বকে ফাটল দেখা দেয়।

শীতের আগেই কেন ফাটছে ঠোঁট?

আবহাওয়ার পরিবর্তন: আবহাওয়ার পরিবর্তনের কারণে ঠোঁটা ফাটার সমস্যা দেখা দিতে পারে। বাতাসে আর্দ্রতা কমে যাওয়া ও শুষ্ক বাতাসের কারণে ঠোঁট দ্রুত শুকিয়ে যায়।

জিভ দিয়ে ঠোঁট ভেজানো: অনেকেরই জিভ দিয়ে বারবার শুকনো ঠোঁট ভেজানোর অভ্যাস রয়েছে। ফলে লালা যখন শুকিয়ে যায় তখন ঠোঁট আরও বেশি শুষ্ক ও রুক্ষ হয়ে যায়।

পানির ঘাটতি ও প্রসাধনীর প্রতিক্রিয়া: শরীরে পর্যাপ্ত পানির অভাবেও ঠোঁট ফাটতে পারে। এছাড়া সুগন্ধিযুক্ত লিপস্টিক, টুথপেস্ট কিংবা লিপবামের রাসায়নিক উপাদানের কারণেও ঠোঁটে প্রদাহ হতে পারে।

পুষ্টির ঘাটতি ও সংক্রমণ: শরীরে আয়রন বা ভিটামিন বি১২-এর ঘাটতি কিংবা একজিমা বা ফাঙ্গাল ইনফেকশন হলেও ঠোঁটের কোণে ক্ষত ও ফাটল দেখা দেয়।

ঠোঁট ফাটা রোধে করণীয়?

ঠোঁটের সুরক্ষায় সুগন্ধি ও স্বাদবিহীন সাধারণ পেট্রোলিয়াম জেলি বা ভালো লিপবাম ব্যবহার করতে হবে।

বারবার জিভ দিয়ে ঠোঁট ভেজানোর অভ্যাস বন্ধ করুন।

ঠোঁটের মরা চামড়া টেনে তোলা যাবে না।

পর্যাপ্ত পানি পান করুন।

রোদে বের হলে এসপিএফ ৩০ যুক্ত লিপবাম ব্যবহার করা ভালো। 

মেনথল বা কর্পূরযুক্ত প্রসাধনী এড়িয়ে চলুন। এগুরো ঠোঁটে জ্বালাপোড়া তৈরি করে।

শীতের অপেক্ষা না করে এখন থেকেই সঠিক নিয়মে ঠোঁটের যত্ন নিন। তবেই শুষ্কতার হাত থেকে আপনার ঠোঁট থাকবে সুরক্ষিত ও কোমল।

এসএ

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement