ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হজে সৌদি পর্বের খরচ পাঠানোর অনুমতি চাইল ধর্ম মন্ত্রণালয়
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৯:১০ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

আগামী (২০২৭ সালের) হজে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের সৌদি আরব পর্বের ব্যয়ের অর্থ পাঠানোর অনুমতি চেয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়।

আগামী বছর বাংলাদেশ থেকে প্রায় ৯৬ হাজার হজযাত্রী পবিত্র হজ পালন করবেন ধরে নিয়ে হজযাত্রীপ্রতি সৌদি পর্বের ব্যয় সর্বোচ্চ ৪ লাখ ৭০ হাজার ৯০ টাকা এবং সর্বনিম্ন ৩ লাখ ৬২ হাজার ৯১১ টাকা নির্ধারণ করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, রাজকীয় সৌদি সরকারের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী হিজরি ১৪৪৮ বা ২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম গত ২৬ সেপ্টেম্বর শেষ হয়েছে। নিবন্ধিত হজযাত্রীদের সৌদি পর্বের ব্যয়ের অর্থ সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয় শাখা ও রমনা করপোরেট শাখায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নির্ধারিত ব্যাংক হিসাবের মাধ্যমে সৌদি আরবে পাঠাতে হবে।

এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের উন্নত প্যাকেজের হোটেল ভাড়া, মাশায়ের ও পরিবহন চুক্তির অর্থ সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলোকে হজ কার্যক্রমে যুক্ত ব্যাংকগুলোর মাধ্যমে সরাসরি সৌদি আরবে পাঠাতে হবে।  

চিঠিতে আরও বলা হয়, সৌদি সরকারের নির্ধারিত সময়সীমা অনুযায়ী হজযাত্রীদের আবাসনের ব্যবস্থা, মিনা ও আরাফায় তাঁবু বুকিং নিশ্চিত করা এবং সার্ভিস কোম্পানির সঙ্গে চুক্তি সম্পাদনসহ বিভিন্ন ব্যয় নির্বাহের জন্য জরুরি ভিত্তিতে অর্থ পাঠানো প্রয়োজন। এ কারণে সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের সৌদি পর্বের ব্যয়ের অর্থ পাঠানোর অনুমতি দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের চিঠি অনুযায়ী, সরকার ঘোষিত ২০২৭ সালের হজ প্যাকেজে সৌদি পর্বের ব্যয় হজযাত্রীপ্রতি সর্বোচ্চ ৪ লাখ ৭০ হাজার ৯০ টাকা ৪২ পয়সা এবং সর্বনিম্ন ৩ লাখ ৬২ হাজার ৯১১ টাকা ৮৬ পয়সা। তবে বেসরকারি ব্যবস্থাপনায় বিশেষ হজ প্যাকেজের ক্ষেত্রে সৌদি পর্বের ব্যয় হজযাত্রীপ্রতি সর্বোচ্চ নির্ধারিত অঙ্কের চেয়ে বেশি হবে।চলতি বছর হজে বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালন করেন। সেই অনুযায়ী আগামী বছরও এ কোটা বহাল রয়েছে। তবে এবার হজযাত্রী সংখ্যা আরও বেশি। ৯৬ হাজার ধরে নিয়েছে ধর্ম মন্ত্রণালয়। যদিও বাড়তি হজযাত্রীর বিষয়ে এখনো সৌদি সরকারের চূড়ান্ত সম্মতি পাওয়া যায়নি বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা। 

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement