ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ঢাকাসহ ২১ জেলায় তাপপ্রবাহ, সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৪ ডিগ্রি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৬:৩৮ পিএম
প্রতীকী ছবি
X
Advertisement

প্রতীকী ছবি

ঢাকাসহ দেশের ২১ জেলায় মঙ্গলবার তাপপ্রবাহ বয়ে গেছে। এদিন বিকেল ৪টা পর্যন্ত সর্বোচ্চ ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে।

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে সমুদ্র থেকে আসা আর্দ্রতার কারণে গরম বেড়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ প্রথম আলোকে বলেন, খুলনা বিভাগসহ দেশের ২১ জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বিকেল ৪টা পর্যন্ত এসব জেলায় তাপপ্রবাহের তথ্য পাওয়া গেছে। পরে এ সংখ্যা পরিবর্তিত হতে পারে।

রাজধানী ঢাকায় মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন সোমবার এ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকার বাইরে খুলনা বিভাগের আটটি জেলা ছাড়াও চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, টাঙ্গাইল, গোপালগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, ভোলা, সিলেট, মৌলভীবাজার, ফেনী ও ময়মনসিংহে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কোনো এলাকায় তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করলে মৃদু তাপপ্রবাহ হিসেবে বিবেচনা করা হয়। তবে সাধারণত ২৪ ঘণ্টার বেশি সময় ধরে এমন তাপমাত্রা অব্যাহত থাকলে তাপপ্রবাহ ঘোষণা করা হয়। সোমবার রাজধানীসহ ১৪ জেলায় তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি থাকলেও তাপপ্রবাহ ঘোষণা করা হয়নি।

ঘূর্ণিঝড় অর্ণব প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে এবং বুধবার দুপুরের দিকে ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলে আঘাত হানতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর প্রভাবে মঙ্গলবার রাত থেকে উপকূলীয় জেলা, ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ আব্দুল হামিদ মিয়া। তবে বৃষ্টির পরিমাণ খুব বেশি নাও হতে পারে। বৃষ্টিতে তাপমাত্রা কমতে পারে বলেও জানান তিনি।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement