ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ট্রাম্পের বিরুদ্ধে ১ কোটি ডলারের মামলা সংগীতশিল্পীর
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৬:৩৩ পিএম
X
Advertisement

ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক অ্যাকশন কমিটি ‘ট্রাম্প ৪৭ কমিটি ইনকরপোরেটেড’-এর বিরুদ্ধে সোমবার (২৬ অক্টোবর) ১ কোটি ডলারের মামলা করেছেন সংগীতশিল্পী নিল ইয়ং। তার অভিযোগ, মধ্যবর্তী নির্বাচনের প্রচার সমাবেশে প্রেসিডেন্ট ট্রাম্পের মঞ্চে প্রবেশের সময় তার রকিন’ ইন দ্য ফ্রি ওয়ার্ল্ড গানটি বারবার ব্যবহার করে কপিরাইট লঙ্ঘন করা হয়েছে।

অনুমতি ছাড়া ইয়ংয়ের ‘ইন দ্য ফ্রি ওয়ার্ল্ড’ গানটি ব্যবহারের অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে এটি তার দ্বিতীয় মামলা।

প্রথম মামলাটি হয়েছিল ২০২০ সালে। পরে সেই মামলার নিষ্পত্তি হয়। কিন্তু ইয়ংয়ের নতুন মামলার দাবি, আগের সমঝোতার শর্ত লঙ্ঘন করে ট্রাম্প আবারও গানটি ব্যবহার করছেন।

গানটির বক্তব্য ট্রাম্পের রাজনৈতিক অবস্থানের বিপরীত, দাবি ইয়ংয়ের। মামলায় ১৯৮৯ সালে প্রকাশিত গানটিকে এমন একটি ‘তীব্র প্রতিবাদী সংগীত’ হিসেবে বর্ণনা করা হয়েছে। এটি মার্কিন রাজনৈতিক বক্তব্যের ফাঁপা প্রতিশ্রুতির সঙ্গে দরিদ্র, গৃহহীন ও সমাজের বিস্মৃত মানুষের কঠিন বাস্তবতার বৈপরীত্য তুলে ধরে।

মামলার বিবরণে বলা হয়েছে, গানটির কথায় রাস্তায় বেঁচে থাকা মানুষের জীবনের করুণ চিত্র ফুটে উঠেছে। মামলায় আরও বলা হয়েছে, ‘সংক্ষেপে, গানটি ডোনাল্ড জে. ট্রাম্প যা কিছুর প্রতিনিধিত্ব করেন, তার সম্পূর্ণ বিপরীত।’

ভ্যারাইটি জানিয়েছে, সোমবার ভার্জিনিয়ার ইস্টার্ন ডিস্ট্রিক্টের মার্কিন জেলা আদালতে ট্রাম্প ৪৭ কমিটির বিরুদ্ধে মামলাটি দায়ের করেন ইয়ং।

মামলায় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, গত ১২ অক্টোবর ওহাইওর ইয়ংস্টাউনে ট্রাম্পের নির্বাচনী সমাবেশে গানটি বাজানো হয়েছিল। পাশাপাশি অভিযোগ করা হয়েছে, আসন্ন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পক্ষে ভোট উৎসাহিত করার উদ্দেশ্যে আয়োজিত অন্যান্য সমাবেশেও গানটির রেকর্ডিং ‘অসংখ্যবার’ বাজানো হয়েছে।

সিনেমায় অনিশ্চয়তা, মামলার চাপে তানজিন তিশা!সিনেমায় অনিশ্চয়তা, মামলার চাপে তানজিন তিশা!
ইয়ংয়ের আইনজীবীরা রাজনৈতিক উদ্দেশ্যে জনসমক্ষে গানটির আরও ব্যবহার বন্ধে আদালতের নিষেধাজ্ঞা চেয়েছেন। পাশাপাশি ইতিমধ্যে গানটি ব্যবহারের জন্য ১ কোটি ডলার ক্ষতিপূরণও দাবি করেছেন তাঁরা।

মামলায় বলা হয়েছে, ‘ট্রাম্প এখন এবং চলতি বছরের সব সমাবেশের সময় ব্যক্তিগতভাবে জানতেন যে সমাবেশে গানটি বাজানোর জন্য লাইসেন্স প্রয়োজন। তিনি এটাও জানতেন যে ইয়ং সেই প্রয়োজনীয় লাইসেন্স দেননি এবং দিতেও রাজি হবেন না।’

সূত্র: ভ্যারাইটি

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement