ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ভারতে ভোটার তালিকা থেকে বাদ আরও ১ কোটি নাম
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৫:১৫ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ভোটার তালিকা সংশোধনের আগে ভারতের কর্ণাটকে নিবন্ধিত ভোটার ছিলেন ৫ কোটিরও বেশি। সংশোধনের পর চূড়ান্ত তালিকায় কমেছে ভোটারের সংখ্যা, বাদ পড়েছে বিপুলসংখ্যক নাম।ভারতের এই রাজ্যে নতুন তালিকা প্রকাশের পর দেখা গেছে, প্রায় এক কোটি ভোটারের নাম আর নেই।

মঙ্গলবার (২৭ অক্টোবর) প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় খসড়া তালিকার তুলনায় নতুন করে ৮ লাখ ৬৪ হাজার ভোটারের নাম যুক্ত হয়েছে। এর আগে, খসড়া তালিকা থেকে ১ কোটি ৭ লাখের বেশি নাম বাদ দেওয়া হয়েছিল।

কর্ণাটকের প্রধান নির্বাচনি কর্মকর্তার ওয়েবসাইটে বিধানসভা আসনভিত্তিক ভোটার তালিকা পাওয়া যাচ্ছে।পাশাপাশি, নির্বাচন কমিশনের ভোটার অনুসন্ধান পোর্টালে নিজেদের নাম যাচাই করতে পারবেন ভোটাররা। ভোটার তালিকায় নিজের নাম খুঁজতে প্রথমে নির্বাচন কমিশনের পোর্টালে গিয়ে ‘সার্চ বাই ইপিআইসি’ অপশন বেছে নিতে হবে।এরপর ভোটার পরিচয়পত্রের নম্বর দিয়ে রাজ্য হিসেবে কর্ণাটক নির্বাচন করতে হবে। সবশেষে ক্যাপচা পূরণ করে ‘সার্চ’ বাটনে ক্লিক করলে নামের তথ্য দেখা যাবে ভোটারদের।তবে, ফলাফলে ‘নো রেজাল্ট ফাউন্ড’ দেখালেই নাম বাদ পড়েছে বলে নিশ্চিত হওয়া যাবে না। এ ক্ষেত্রে সরকারি ভোটার তালিকায় নিজের তথ্য যাচাই করতে হবে। 

প্রয়োজনে নির্বাচনি কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগ করতে হবে।চূড়ান্ত তালিকায় পুরুষ ভোটার রয়েছেন ২ কোটি ২৫ লাখের বেশি, নারী ভোটার ২ কোটি ২৯ লাখের বেশি। পাশাপাশি, তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ হাজার ৮৪১ জন।এছাড়া, ১৮ ও ১৯ বছর বয়সী ভোটার ৬ লাখ ৮৩ হাজারের বেশি এবং ৮৫ বছরের বেশি বয়সী ভোটার ৩ লাখ ৯২ হাজারের বেশি।খসড়া ভোটার তালিকা থেকে সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে বাসস্থান পরিবর্তন করেছেন বা গণনার সময় যাদের খুঁজে পাওয়া যায়নি, এমন ভোটারদের। 

এ কারণে বাদ দেওয়া হয়েছে ৮০ লাখ ৬২ হাজার নাম।এছাড়া, মৃত হিসেবে নথিভুক্ত হওয়ায় ১৬ লাখ ৩৯ হাজারের বেশি এবং একাধিকবার নাম থাকায় সাত লাখের বেশি ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। ‘অন্যান্য’ শ্রেণিতে বাদ পড়েছে আরও ৩ লাখ ৮৩ হাজার নাম।তবে, যাদের নাম বাসস্থান পরিবর্তন বা খুঁজে না পাওয়ার কারণে বাদ পড়েছে, ভোটার তালিকায় ফের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আবেদন করতে পেরেছেন তারা।নতুন ভোটারদের আবেদনসহ এ ধরনের মোট ৭ লাখ ৮৭ হাজার ৫৩৪টি আবেদন পেয়েছে নির্বাচনি কর্তৃপক্ষ। এসব আবেদনের মাধ্যমে বাদ পড়া ভোটারদের নাম ফের তালিকায় অন্তর্ভুক্ত করার সুযোগ তৈরি হয়েছে। 

সূত্র: দ্য হিন্দুস্তান টাইমস 

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝
Advertisement