ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
আসিয়ান কাপের আগে ৬ ফুটবলারকে বাদ দিলেন ডুলি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৭ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

আসিয়ান কাপ সামনে রেখে জাতীয় ফুটবল দলের ক্যাম্প থেকে ছয়জনকে বাদ দিয়েছেন কোচ থমাস ডুলি। অনুশীলনে খেলোয়াড়দের পারফরম্যান্স যাচাই করে প্রাথমিক দল থেকে কয়েকজনকে বাদ দিয়েছেন তিনি। বাদ পড়াদের মধ্যে রয়েছেন জাতীয় দলের অভিজ্ঞ ফুলব্যাক ইসা ফয়সাল, মিডফিল্ডার কাজেম শাহ ও তাজ উদ্দিন। প্রবাসী ফুটবলার ইয়াসির তাহমিদ, দেবজিৎ সরকার ও রাহুলও চূড়ান্ত দলে থাকছেন না।

বসুন্ধরা কিংস অ্যারেনায় ২৮ ফুটবলারকে নিয়ে শুরু হয়েছিল জাতীয় দলের প্রস্তুতি। পরে ক্যাম্পে যোগ দেন কয়েকজন প্রবাসী বাংলাদেশি ফুটবলার। তাদের পারফরম্যান্সও কাছ থেকে দেখেছেন ডুলি। সেখান থেকেই ছয়জনকে বাদ দেয়ার সিদ্ধান্ত এসেছে।

জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে প্রাথমিক দল সংক্ষিপ্ত হয়। স্বাভাবিক সেই প্রক্রিয়ায় কোচ ইয়াসিদ তাহমিদ, দেবজিত সরকার, ইসা ফয়সাল, কাজেম শাহ, তাজ উদ্দিন ও রাহুল বাদ পড়েছেন। আরেকজনকে বাদ দেবেন আজকের অনুশীলনের পর। তবে ইন্দোনেশিয়ায় তিনি কয়জন নিয়ে যাবেন সেটা এখনও জানাননি।’

দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর ডুলির অধীনে আবার দলে ফিরেছিলেন ইসা ফয়সাল। সান মারিনোর বিপক্ষে ডুলির প্রথম ম্যাচে শুরুর একাদশেও ছিলেন এই ফুলব্যাক। তবে আসিয়ান কাপের চূড়ান্ত স্কোয়াডে জায়গা ধরে রাখতে পারেননি তিনি।

কাজেম শাহ ও তাজ উদ্দিনও ডুলির অধীনে সান মারিনো সফরের দলে ছিলেন। এবার তাঁদেরও বাদ পড়তে হয়েছে। আর প্রবাসী ফুটবলার ইয়াসির তাহমিদ ও দেবজিৎ সরকার ক্যাম্পে নিজেদের প্রমাণের সুযোগ পেলেও কোচের মন জয় করতে পারেননি।

তবে বর্তমানে কিংস অ্যারেনায় অনুশীলন করা দলে নেই বিদেশি লিগে খেলা হামজা চৌধুরী, সমিত সোম, তারিক কাজী ও ফাহামিদুল ইসলাম। জানা গেছে, আসিয়ান কাপ শুরুর আগেই তারা জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন।

ইন্দোনেশিয়ায় আগামী ২৪ সেপ্টেম্বর শুরু হবে আসিয়ান কাপ। প্রতিযোগিতায় অংশ নিতে বাংলাদেশ দল দেশ ছাড়বে ১৯ সেপ্টেম্বর। এর আগে আগামীকাল ঢাকায় স্থানীয় একটি ক্লাবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে জাতীয় দল।

এসএফ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement