ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মাত্র ১৩ রানেই ৩ উইকেট, মিরাজের দুর্দান্ত বোলিং
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩০ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে  বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে মাত্র ১৩ রান খরচ করে ৩টি উইকেট শিকার করেছেন তিনি।

 মিরাজের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই চাপে পড়ে সেন্ট লুসিয়া কিংসের ব্যাটিং লাইনআপ। নির্ধারিত চার ওভার বল করে মাত্র ১৩ রান দিয়ে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

 মিরাজের বোলিং নৈপুণ্যে সেন্ট লুসিয়া কিংস ১১৯ রানে অলআউট হয়ে যায়। জবাবে ১৮.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২২ রান করে ৪ উইকেটে ম্যাচ জিতে নেয় গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।

 দলের জয়ে ব্যাট হাতে বড় অবদান না থাকলেও বল হাতে মিরাজ ছিলেন অন্যতম সফল বোলার। মাত্র ১৩ রান খরচ করে ৩ উইকেট নেওয়ার পারফরম্যান্সে ম্যাচে নিজের কার্যকারিতা আবারও প্রমাণ করেছেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার।

এফএস

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement