ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কাউন্টি অভিষেকেই খালেদের তিন উইকেট
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৯ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

‎অভিষেকেই দুর্দান্ত বোলিংয়ে নজর কেড়েছেন বাংলাদেশের পেসার খালেদ আহমেদ। ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই ডার্বিশায়ারের বিপক্ষে নিয়েছেন ৩ উইকেট।
‎ডার্বিশায়ারের বিপক্ষে ম্যাচে শুরু থেকেই বাংলাদেশের দুই পেসার খালেদ আহমেদ ও হাসান মাহমুদের দাপটে চাপে পড়ে স্বাগতিকরা। নতুন বলে হাসান মাহমুদ পরপর দুটি উইকেট তুলে নেওয়ার পর আক্রমণে এসে প্রথম উইকেট পান খালেদ।
‎কাউন্টি ক্রিকেটে নিজের প্রথম উইকেট হিসেবে খালেদ ফেরান ইউসুফ বিন নাঈমকে। পরে ডার্বিশায়ারের অধিনায়ক ওয়েন ম্যাডসেনকেও এলবিডব্লিউ করে সাজঘরে পাঠান তিনি।
‎এরপর আরও একটি উইকেট তুলে নিয়ে অভিষেকেই নিজের শিকার তিনে নিয়ে যান বাংলাদেশের এই পেসার। সর্বশেষ স্কোরকার্ড অনুযায়ী, ১৮ ওভার বল করে ৪ মেডেনসহ ৭৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন খালেদ।
‎কেন্টের হয়ে খেলা আরেক বাংলাদেশি পেসার হাসান মাহমুদও ছিলেন দুর্দান্ত। তিনি ১৬ ওভারে  ৩০রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। ফলে ডার্বিশায়ারের টপ অর্ডারের ওপর শুরু থেকেই বড় চাপ তৈরি করেন বাংলাদেশের দুই পেসার।
‎খালেদের কাউন্টি অভিষেকের এই পারফরম্যান্স বাংলাদেশের ক্রিকেটের জন্যও স্বস্তির খবর। ইংলিশ কন্ডিশনে প্রথম ম্যাচেই তিন উইকেট নিয়ে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন জাতীয় দলের এই পেসার।
‎এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement