ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৬ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

সৌদি আরবের ভূখণ্ড লক্ষ্য করে হুথিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। হামলায় কয়েকজন বেসামরিক নাগরিক আহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা।


মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।


বিবৃতিতে বলা হয়, সৌদি আরবের ভূখণ্ডে চালানো হুথি হামলায় কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। বাংলাদেশ এ ধরনের হামলার তীব্র নিন্দা জানাচ্ছে।


বিবৃতিতে বাংলাদেশ সব ধরনের বেসামরিক নাগরিক ও বেসামরিক স্থাপনার বিরুদ্ধে সহিংসতার ঘটনায় দৃঢ়ভাবে আপত্তি জানিয়ে এ ধরনের কর্মকাণ্ড প্রত্যাখ্যান করেছে।


এছাড়া সৌদি আরব সরকার এবং দেশটির ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ।


বাংলাদেশ সৌদি আরবের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তার প্রতি তার অবিচল সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেছে।


টিআইএস

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement