ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি বৈঠকে নেতৃবৃন্দ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৮ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুতি বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ঢাকা মহানগরী উত্তর, গাজীপুর মহানগরী ও জেলা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া জেলা ও মহানগরী, জয়পুরহাট, পাবনা, গাইবান্ধা এবং রংপুর জেলা ও মহানগরীর জামায়াত নেতারা অংশ নেন। এ সময় ছাত্র ও শ্রমিক কল্যাণের দায়িত্বশীলরাও উপস্থিত ছিলেন।

বৈঠকে নেতারা বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ এবং প্রশাসনের সর্বস্তরে সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর রুটে লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য।

বৈঠকে জানানো হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান এমপিসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা লংমার্চে নেতৃত্ব দেবেন।

কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে উদ্বোধনী সমাবেশ এবং মানিক মিয়া এভিনিউ থেকে রংপুর পর্যন্ত মানবপ্রাচীর গঠনের পরিকল্পনা নেয়া হয়েছে। এছাড়া গাজীপুর বাইপাস, টাঙ্গাইলের নগর জালপাই, সিরাজগঞ্জের হাটিকুমরুল, বগুড়ার চারমাথা ও গাইবান্ধার পলাশবাড়ীতে পথসভা এবং রংপুর জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে বলে বৈঠকে জানানো হয়।

লংমার্চ সফল করতে প্রস্তুতিসভা, গণসংযোগ, প্রচারপত্র বিতরণ, প্রশাসনের সাথে যোগাযোগ এবং ১১ দলীয় ঐক্যের স্থানীয় নেতাদের সাথে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ বাস্তবায়নে সর্বস্তরের দায়িত্বশীলদের সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা দেয়া হয়। একইসাথে কর্মসূচি বাস্তবায়নে প্রশাসনসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও বগুড়া অঞ্চল পরিচালক এ টি এম আজহারুল ইসলাম এমপি, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি), লংমার্চ বাস্তবায়ন কমিটির সদস্য, সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার এবং মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

এছাড়া ঢাকা উত্তর অঞ্চলের পরিচালক ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আব্দুর রব, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মো: সেলিম উদ্দিন, গাজীপুর জেলা আমির ড. মো: জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও গাজীপুর মহানগরী আমির অধ্যাপক জামাল উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর মহানগরী আমির উপাধ্যক্ষ এ টি এম আযম খান, রংপুর জেলা আমির মো: গোলাম রব্বানী এমপি, বগুড়া মহানগরী আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, বগুড়া জেলা আমির মো: আব্দুল হক, পাবনা জেলা আমির আবু তালেব মন্ডল এমপি, গাইবান্ধা জেলা আমির আব্দুল করিম এমপি, মাওলানা নজরুল ইসলাম এমপি, আব্দুল ওয়ারেছ এমপি, জয়পুরহাট জেলা আমির ফজলুর রহমান সাঈদ, টাঙ্গাইল জেলা আমির আহসান হাবিব মাসুদ ও সিরাজগঞ্জ জেলা আমির মো: শাহিনুর আলমসহ সংশ্লিষ্ট দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

 টিআইএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement