ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
এমবাপ্পে-ভালভার্দের গোলে ইন্টারকে হারাল রিয়াল
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৮ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

‎চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমে দারুণ শুরু করেছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ইন্টার মিলানকে ২–১ গোলে হারিয়েছে জোসে মরিনিওর দল। রিয়ালের হয়ে গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে ও ফেদেরিকো ভালভার্দে। ইন্টারের একমাত্র গোলটি করেন কার্লোস অগুস্তো। 
‎ম্যাচের শুরুতে অবশ্য বল দখলে এগিয়ে ছিল ইন্টার। তবে ১৪ মিনিটেই রিয়ালকে এগিয়ে দেন এমবাপ্পে। ব্রাহিম দিয়াজের পাস থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করেন ফরাসি তারকা। 
‎এর মাত্র নয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। ইন্টারের গোলরক্ষক জোসেপ মার্তিনেজের ভুলের সুযোগ নিয়ে বল কেড়ে নেন ভালভার্দে। এরপর প্রায় ফাঁকা জালে বল পাঠিয়ে ২৩ মিনিটে রিয়ালের লিড ২–০ করেন তিনি। 
‎দ্বিতীয়ার্ধে ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ইন্টার। একের পর এক আক্রমণে রিয়ালের রক্ষণকে ব্যস্ত রাখে ইতালিয়ান ক্লাবটি। ৭৭ মিনিটে কার্লোস অগুস্তোর গোলে ম্যাচে উত্তেজনা ফিরে আসে।
‎শেষদিকে সমতা ফেরানোর বেশ কয়েকটি সুযোগও পায় ইন্টার। তবে রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়া একাধিক গুরুত্বপূর্ণ সেভ করে দলকে বিপদমুক্ত রাখেন। ৮৯ মিনিটে হেনরিখ মিখিতারিয়ানের শট ঠেকিয়ে ম্যাচের অন্যতম গুরুত্বপূর্ণ সেভটি করেন তিনি। 
‎শেষ পর্যন্ত ২–১ ব্যবধান ধরে রেখে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। ফলে ২০২৬-২৭ চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে জয়ে যাত্রা শুরু হলো মরিনিওর দলের। অন্যদিকে দুর্দান্ত লড়াই করেও হার দিয়ে অভিযান শুরু করতে হলো ইন্টারকে। 
‎ চ্যাম্পিয়ন্স লিগের প্রথম দিনের অন্য ম্যাচে পোর্তোকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। আর্লিং হলান্ড করেছেন জোড়া গোল।
‎এ ছাড়া বরুশিয়া ডর্টমুন্ড ৩-২ গোলে ভিয়ারিয়ালকে, রিয়াল বেটিস ৩-২ গোলে লিলকে এবং অ্যাস্টন ভিলা ৩-২ গোলে ক্লাব ব্রুগেকে হারিয়েছে। আরেক ম্যাচে এইকে এথেন্স ১-০ গোলে লাস্ককে পরাজিত করেছে।
‎  এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement