ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
৬ গোলের ম্যাচে কাজাখস্তানকে হারালো বাংলাদেশ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫১ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

দুই ম্যাচে টানা হারের পর ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ছিল বাংলাদেশের। সেই প্রত্যয় এবার রূপ নিলো দারুণ এক জয়ে। অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপ হকিতে কাজাখস্তানকে হারিয়ে বিশ্বকাপে খেলার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে বাংলাদেশের যুবারা। টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে লাল-সবুজের প্রতিনিধিরা জয় পেয়েছে ৪-২ গোলে।

টানা দুই ম্যাচ হারের পর পাওয়া আজকের এই জয় বাংলাদেশ দলের আত্মবিশ্বাসও বাড়িয়ে দিয়েছে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলতে থাকে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। একের পর এক আক্রমণে কাজাখস্তানকে চাপে রাখার ফলও পেয়েছে তারা। বাংলাদেশের হয়ে একটি করে গোল করেছেন শিমুল ইসলাম, মেহেদী হাসান অভি, তৈয়ব আলী ও মুন্না ইসলাম।

এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচে স্বাগতিক চীনের কাছে ৩-২ গোলে এবং দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার কাছে ৪-২ গোলে হেরে কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিল বাংলাদেশ। তবে কাজাখস্তানের বিপক্ষে দাপুটে জয়ে আবারও ঘুরে দাঁড়াল তরুণদের দল।

এই জয়ে বিশ্বকাপে খেলার লড়াইয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করার সুযোগ তৈরি হলো বাংলাদেশের সামনে।

টিআইএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement