দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৩৬ জন রোগী শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৯৯৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৮৯৯ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ১৫৭ জন। এ সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭৯ জনের মধ্যে।
সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত বা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৩৬ জনে।
আরএন