ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বিএমইউতে ক্রয় প্রক্রিয়া নিয়ে প্রশিক্ষণ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২২ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) প্রযুক্তিগত স্পেসিফিকেশন প্রণয়ন, ব্যয় প্রাক্কলন ও দরপত্রের কারিগরি মূল্যায়ন বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। এতে বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের যাবতীয় ক্রয় প্রক্রিয়া যথাযথভাবে, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন জরুরি।

তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে সংশ্লিষ্টদের দক্ষতা বাড়লে বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় ও উন্নয়নমূলক কার্যক্রম আরও দ্রুত ও দক্ষতার সঙ্গে বাস্তবায়ন করা সম্ভব হবে। পাশাপাশি সরকারি অর্থের সঠিক ব্যবহার ও অর্থের সাশ্রয় নিশ্চিত করাও সহজ হবে।

দুই দিনব্যাপী এ কর্মশালায় প্রযুক্তিগত স্পেসিফিকেশন প্রস্তুত, ব্যয় প্রাক্কলন এবং দরপত্রের কারিগরি মূল্যায়নসহ ক্রয় প্রক্রিয়ার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement