ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১৮ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

সৌদি আরবের ভূখণ্ড লক্ষ্য করে হুতি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এ হামলায় কয়েকজন বেসামরিক নাগরিক আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা।

মঙ্গলবার (৮ সে‌প্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃ‌তি‌তে এই নিন্দা জা‌নি‌য়ে‌ছে।

বিবৃ‌তি‌তে বলা হয়, বাংলাদেশ বেসামরিক নাগরিক ও অবকাঠামোর ওপর সব ধরনের সহিংসতার দৃঢ়ভাবে বিরোধিতা করে।
সৌদি আরব সরকার ও দেশটির ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি বাংলাদেশের পূর্ণ সংহতি রয়েছে।

বিবৃ‌তি‌তে আরও উ‌ল্লেখ করা হয়, একই সঙ্গে দেশটির সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তার প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে।

আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশ সব ধরনের সহিংসতার বিরুদ্ধে তার অবস্থান অব্যাহত রাখবে।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement