ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
‎চ্যাম্পিয়ন্স লিগে গোলবন্যায় বার্সার শুরু
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৬ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

‎চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমও দারুণভাবে শুরু করেছে বার্সেলোনা। বুধবার রাতে ফেয়েনুর্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে হান্সি ফ্লিকের দল। জোড়া গোল করেছেন অধিনায়ক রাফিনহা। এছাড়া বার্সার হয়ে গোল করেছেন করিম আদেয়েমি, লামিনে ইয়ামাল ও গ্যাব্রিয়েল জেসুস।
‎ম্যাচের তৃতীয় মিনিটেই রাফিনহার গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ২২ মিনিটে করিম আদেয়েমির দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ হয়। বিরতির পর ৫৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন রাফিনহা। এরপর ৭৭ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করেন লামিনে ইয়ামাল। ৮২ মিনিটে সেম স্টেইন ফেয়েনুর্ডের হয়ে একটি গোল শোধ করলেও পাঁচ মিনিট পর গ্যাব্রিয়েল জেসুসের গোলে ৫-১ ব্যবধানের জয় নিশ্চিত হয়।
‎অন্যদিকে  পিএসজির হয়ে ফ্যারান তোরেস হ্যাটট্রিক করেছেন,পিএসজি ছয় গোলে সমাপ্ত করে ম্যাচ। অন্যদিকে অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে লিভারপুল। নাপোলির বিপক্ষে আর্সেনালের জয়সূচক গোলটি করেছেন অধিনায়ক মার্টিন ওডেগার্ড। আর গালাতাসারাইকে হারিয়ে জয় পেয়েছে স্পোর্টিং।
‎ এফএস

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement