ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
গণপরিবহনের অনিয়ম রোধে বসবে জিপিএস
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৯ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

সড়ক দুর্ঘটনা রোধ এবং সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে দেশের সড়ক-মহাসড়কে চলাচলরত গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।


তিনি বলেন, জিপিএস প্রযুক্তির মাধ্যমে গণপরিবহনের অবস্থান ও গতি সহজেই পর্যবেক্ষণ করা যাবে। ফলে সড়কের যত্রতত্র গণপরিবহন থামিয়ে যাত্রী ওঠানামা এবং অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন অনিয়ম নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। কোনো গণপরিবহন নির্ধারিত গতিসীমা অতিক্রম বা ট্রাফিক আইন অমান্য করলে স্বয়ংক্রিয়ভাবে তার রেকর্ড সংরক্ষণ করা হবে। সংশ্লিষ্ট পরিবহনের চালক ও মালিকের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সংসদ সদস্য মোছা. সানজিদা ইয়াসমিনের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।


সংসদ সদস্যের প্রশ্ন ছিল, জাতীয় মহাসড়কে ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা রোধ, ফিটনেসবিহীন যানবাহনের চলাচল বন্ধ, অতিরিক্ত গতি ও ওভারলোডিং রোধ, কঠোর আইন প্রয়োগ এবং আধুনিক সড়ক নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়নে সরকারের বর্তমান অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা কী। এর জবাবে গণপরিবহনে জিপিএস চালুর উদ্যোগের কথা জানান মন্ত্রী।


টিআইএস

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement