ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সাতকানিয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৩ পিএম
প্রতীকী ছবি
X
Advertisement

প্রতীকী ছবি

সাতকানিয়ায় কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. সোহাগ মিঞা (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় সুমন মিঞা নামে আরও একজন আহত হয়েছেন।


বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মৌলভীর দোকান এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


নিহত সোহাগ মিঞা হবিগঞ্জ জেলার সুনেশ্বর এলাকার আক্তার হোসেনের ছেলে। আহত সুমন মিঞার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


স্থানীয়রা জানান, সোহাগ মিঞা ও সুমন মিঞা মোটরসাইকেলে করে কেরানিহাটের দিকে যাচ্ছিলেন। পথে একটি সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে সোহাগ ঘটনাস্থলেই নিহত হন এবং সুমন গুরুতর আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।


দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করার সময় কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।


টিআইএস



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement