ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
অবৈধভাবে সার মজুত, সিংড়ায় দুই ব্যবসায়ীকে জরিমানা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২১ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার রাতে  দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের বিয়াশ বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রিফাত।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা তাসরিফুল ইসলামসহ থানা পুলিশের সদস্যরা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিয়াশ বাজারের মেসার্স হামিদ এন্টারপ্রাইজে অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানটির গুদামে অবৈধভাবে মজুত করা ২২০ বস্তা সার পাওয়া যায়।

অভিযানে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী হামিদুল ইসলামের ছেলে রাসেলকে সার ব্যবস্থাপনা আইনে ৩০ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আরও ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। দুই আইনে তাকে মোট ৭০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

একই সঙ্গে গুদামে মজুত থাকা ২২০ বস্তা সার সরকারি নির্ধারিত মূল্যে এক দিনের মধ্যে বিক্রি করার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

অপরদিকে, একই সময়ে বিয়াশ চৌমাথা মোড়ের তরিকুল এন্টারপ্রাইজে অভিযান পরিচালনা করা হয়। সেখানে প্রতিষ্ঠানটির মালিক মিজানুর রহমানকে সার ব্যবস্থাপনা আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল রিফাত বলেন, ‘প্রশাসন সতর্ক রয়েছে। অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘অবৈধভাবে সার মজুত ও কৃত্রিম সংকট সৃষ্টির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

সাইফুল ইসলাম/এফএস

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement