ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মাগুরায় ২৮৮ বস্তা অবৈধ সার জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৫ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

মাগুরার শ্রীপুরে অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি ও বেশি দামে বিক্রির প্রস্তুতির অভিযোগে অভিযান চালিয়ে ২৮৮ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় জামিরুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা ও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার টিকারবিলা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমাউল হুসনা পিংকির নেতৃত্বে উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে অভিযানটি পরিচালনা করে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, টিকারবিলা বাজারের ব্যবসায়ী জামিরুল ইসলাম অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি এবং বেশি দামে বিক্রির প্রস্তুতি নিচ্ছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে তাঁর বসতঘরে অভিযান চালানো হয়। এ সময় ঘর থেকে ২৮৮ বস্তা সার জব্দ করা হয়।

পরে সার ব্যবস্থাপনা আইনে অপরাধ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত ব্যবসায়ী জামিরুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা ও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ‘অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করার খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমাউল হুসনা পিংকি বলেন, ‘কৃষি খাতে কৃত্রিম সংকট তৈরি কিংবা কোনো ধরনের অসাধু পন্থা অবলম্বনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তারা, শ্রীপুর থানা পুলিশের সদস্য ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মাত্র পাঁচ দিনের ব্যবধানে শ্রীপুর উপজেলায় অবৈধভাবে মজুত করা সারের বিরুদ্ধে এটি উপজেলা প্রশাসনের দ্বিতীয় অভিযান।

এর আগে গত ৫ সেপ্টেম্বর শ্রীপুরের আমলসার বাজারে অভিযান চালিয়ে তিনটি গুদাম থেকে অবৈধভাবে মজুত করা ৩২৮ বস্তা সার জব্দ করা হয়। ওই ঘটনায় দুজনের বিরুদ্ধে মামলা করা হয় এবং তাদের গ্রেপ্তার করা হয়েছিল।

পরপর দুটি অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সার জব্দ হওয়ায় কৃষকদের মধ্যে কৃত্রিম সংকট ও অতিরিক্ত দামে সার বিক্রি ঠেকাতে উপজেলা প্রশাসনের তৎপরতা আরও জোরদার হয়েছে।

মোঃ ইউনুছ আলী /এফএস

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement