ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মালয়েশিয়াকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপে ইতিহাস গড়ল বাংলাদেশের মেয়েরা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৮ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

অনূর্ধ্ব-২০ নারীদের জুনিয়র এশিয়া কাপ হকিতে জয় দিয়ে নিজেদের স্মরণীয় মিশন শেষ করল বাংলাদেশ। টুর্নামেন্টের পঞ্চম স্থান নির্ধারণী রোমাঞ্চকর ম্যাচে শক্তিশালী মালয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে লাল-সবুজের মেয়েরা।

এই জয়ের মাধ্যমে আসরের পঞ্চম স্থান নিশ্চিত করল লাল-সবুজ প্রতিনিধিরা। শনিবার (১২ সেপ্টেম্বর) চীনের হুলুনবুয়ির সিটিতে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলে বাংলাদেশ দল। তবে ডিফেন্সের দৃঢ়তায় ম্যাচের প্রথমার্ধে কোনো দলই কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। ম্যাচের তৃতীয় কোয়ার্টারে ডেড লক ভাঙে।

পেনাল্টি স্ট্রোক থেকে দারুণ এক গোলে বাংলাদেশকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন অধিনায়ক শারিকা সাফা রিমণ। এরপর চতুর্থ কোয়ার্টারে আক্রমণের ধার বাড়িয়ে চমৎকার এক ফিল্ড গোলে ব্যবধান ২-০ করেন কনা। ম্যাচের শেষ দিকে মালয়েশিয়া এক গোল শোধ করলেও জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশই।

মালয়েশিয়ার মতো শক্তিশালী দলের রক্ষণভাগ ভেঙে নারীদের এই জয়কে দেশের হকি ইতিহাসের অন্যতম বড় ও ঐতিহাসিক সাফল্য হিসেবে দেখছেন ক্রীড়া বিশেষজ্ঞরা। টুর্নামেন্টজুড়ে ধারাবাহিকভাবে লড়াকু পারফরম্যান্স দেখিয়ে শেষ পর্যন্ত পঞ্চম স্থানে থেকে আসর শেষ করা দলের জন্য বড় অর্জন।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement