ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রিশাদ-আলিসের বোলিং দক্ষতায় দাপুটে সিরিজ জয় বাংলাদেশের
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫৪ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

শনিবার (১২ সেপ্টেম্বর) পচেফস্ট্রুমে সিরিজের তৃতীয় ও শেষ আনঅফিশিয়াল ওয়ানডে ম্যাচে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে ৫ উইকেটে হারিয়েছে তাওহিদ হৃদয়ের দল। ১৭ ওভার হাতে রেখে পাওয়া এই জয়ে ৩ ম্যাচের সিরিজটিতে ১-০ ব্যবধানে সাফল্য পেল সফরকারীরা। সিরিজের প্রথম দুটি ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর শেষ ম্যাচে জয় নিয়ে সফর শেষ করল বাংলাদেশ ‘এ’ দল।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বাংলাদেশি স্পিনারদের তোপের মুখে পড়ে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। মাত্র ৮৯ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ভেঙে পড়ে তাদের ব্যাটিং লাইনআপ। বিপর্যয়ের মুখে স্বাগতিক অধিনায়ক মার্কিউস অ্যাকারম্যানের ৬৭ বলে ৫৪ এবং ইমরান মানেকের ৫৩ বলে ৪৩ রানের লড়াকু ইনিংসে ভর করে শেষ পর্যন্ত ১৮২ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল। 

বাংলাদেশের পক্ষে লেগ স্পিনার রিশাদ হোসেন ১০ ওভারে ৪৫ রান দিয়ে ঝুলিতে পুরেন সর্বোচ্চ ৪টি উইকেট। তাকে দারুণ সঙ্গ দেন অফ স্পিনার আলিস আল ইসলাম, যিনি ১০ ওভারে ৩৫ রান খরচায় তুলে নেন ৩টি উইকেট। এছাড়া মোহাম্মদ সাইফউদ্দিন, মুশফিক হাসান ও সাইফ হাসান ১টি করে উইকেট শিকার করেন।


১৮৩ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে সাইফ হাসান ও মোহাম্মদ নাঈমের উদ্বোধনী জুটি বাংলাদেশকে শক্ত ভিত এনে দেয়। দুই ওপেনারের ৯২ রানের চমৎকার জুটিতেই জয়ের পথ সুগম হয়। সাইফ ৫৩ বলে ৬১ রান করে বিদায় নেওয়ার পর দ্রুত আরও ৩টি উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ ইনিংসে। আরেক ওপেনার নাঈম শেখ ৭৭ বলে ৬০ রানের দায়িত্বশীল ইনিংস দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে আউট হন।


তবে বাংলাদেশের জিততে খুব একটা বেগ পেতে হয়নি।  অধিনায়ক তাওহিদ হৃদয়ের নেতৃত্বে ৩৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৩ রান তুলে জয়ের পাশাপাশি সিরিজও নিশ্চিত করে বাংলাদেশ। এর আগে, দুটি চার দিনের ম্যাচের সিরিজটি ১-১ সমতায় শেষ করেছিল বাংলাদেশ ‘এ’ দল। 

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement