ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
তৃণমূল থেকে ক্রীড়াজাগরণ সৃষ্টি করতে কাজ করছে সরকার: আমিনুল হক
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৪ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

তিনি বলেন, তৃণমূল পর্যায় থেকে খেলাধুলার বিকাশ ঘটিয়ে দেশে নতুন ক্রীড়াজাগরণ সৃষ্টি করতে চায় সরকার।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

আমিনুল হক বলেন, দেশের প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের প্রকল্প ইতোমধ্যে চলমান রয়েছে। পাশাপাশি দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে ফুটবল মাঠ বা খেলার মাঠ নির্মাণ করা হবে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলায় স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠারও পরিকল্পনা রয়েছে।

জামালপুরে ফুটবল ম্যাচ দেখতে দর্শকদের ব্যাপক উপস্থিতির প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, ফুটবলের প্রতি মানুষের যে ব্যাপক আগ্রহ ও জনপ্রিয়তা এখনো রয়েছে, জামালপুরের দর্শকদের উপস্থিতি তারই প্রমাণ।

তিনি বলেন, জামালপুরের বিপুল দর্শকের উপস্থিতির ভিডিও প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠিয়েছেন। এ দৃশ্য দেখে প্রধানমন্ত্রীও খুশি হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

জামালপুরকে ক্রীড়াবান্ধব জেলা হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে আমিনুল হক বলেন, জেলা স্টেডিয়ামের অসম্পূর্ণ গ্যালারির কাজ দ্রুত শেষ করে সেটিকে পূর্ণাঙ্গ গ্যালারিতে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, "নতুন করে আমাদের দেশে খেলাধুলাকে ঘিরে যে জাগরণ তৈরি হয়েছে, সেই জাগরণকে কাজে লাগিয়ে আমরা বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিতে চাই। তৃণমূল থেকে খেলোয়াড় তৈরি করে খেলাধুলাকে আরও শক্তিশালী করাই আমাদের লক্ষ্য।"

প্রতিমন্ত্রী আরও বলেন, ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলার বিকাশে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে প্রয়োজনীয় ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা হবে। এর মাধ্যমে শিশু-কিশোর ও তরুণদের মাঠমুখী করার পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভা তুলে আনা সম্ভব হবে।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement