ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
এশিয়া কাপ জিতেও ট্রফি নিল না ভারত
⏲ প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫৪ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

শ্রীলঙ্কাকে হারিয়ে নারী এশিয়া কাপের শিরোপা জিতেছে ভারত। তবে শিরোপা জয়ের পরও ট্রফি হাতে নিয়ে উদযাপন করতে পারেনি ভারতীয় নারী ক্রিকেট দল। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেই উপস্থিত হয়নি ভারতীয় দল।

রোববার  দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে অষ্টমবারের মতো নারী এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয় ভারত। আগে ব্যাট করে ভারত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৩ রান করে। জবাবে শ্রীলঙ্কার ইনিংস থামে ১১১ রানে।

ম্যাচ শেষে ট্রফি বিতরণ অনুষ্ঠানে ভারতীয় খেলোয়াড়দের উপস্থিত না থাকায় পরিস্থিতি অস্বাভাবিক হয়ে ওঠে। অনুষ্ঠান পরিচালনা করা উপস্থাপক জানান, ভারতীয় দল সেদিন তাদের পুরস্কার গ্রহণ করবে না। এরপর শ্রীলঙ্কার খেলোয়াড় ও ম্যাচ কর্মকর্তাদের পুরস্কার দেওয়া হলেও ভারতীয় দলের জন্য ট্রফি হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়নি। 

এর পেছনে মূল কারণ হিসেবে উঠে এসেছে মহসিন নকভির উপস্থিতি। তিনি এসিসির সভাপতি হওয়ার পাশাপাশি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। ভারত-পাকিস্তানের সাম্প্রতিক রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনার প্রভাব ক্রিকেটেও দেখা যাচ্ছে। এর আগে ২০২৫ সালের পুরুষদের এশিয়া কাপের ফাইনালেও নকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়েছিল ভারতীয় দল। 

এবারের ঘটনায় ভারতীয় বোর্ডের অবস্থানও আগে থেকেই এসিসিকে জানানো হয়েছিল বলে পরবর্তী প্রতিবেদনে উঠে এসেছে। ফলে ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্তটি তাৎক্ষণিক নয়, বরং পূর্বনির্ধারিত অবস্থানের অংশ ছিল বলে জানা গেছে। তবে ভারতীয় দল বা বোর্ডের পক্ষ থেকে ঘটনার বিষয়ে বিস্তারিত আনুষ্ঠানিক ব্যাখ্যা তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। 

মাঠের পারফরম্যান্সে অবশ্য পুরো টুর্নামেন্টেই আধিপত্য দেখিয়েছে ভারত। ফাইনালে শফালি ভার্মা ও স্মৃতি মান্ধানার ব্যাটিং এবং ভারতীয় স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে শিরোপা নিশ্চিত করে তারা।

এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement