ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ব্যালন ডি’অর জিতবেন ইয়ামাল, দাবি হোর্হে মেন্দেজের
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫০ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

চলতি বছরের ব্যালন ডি’অর কার হাতে উঠতে যাচ্ছে, তা নিয়ে ফুটবলবিশ্বে চলছে নানা জল্পনা। তবে বিখ্যাত ফুটবল এজেন্ট হোর্হে মেন্দেজের মতে, এ পুরস্কারের জন্য লামিনে ইয়ামালের চেয়ে এগিয়ে কেউ নেই। খবর গোল ডটকমের। 

ট্রান্সফার বিশেষজ্ঞ ফাব্রিজিও রোমানোর ‘এক্স’ অ্যাকাউন্টে প্রকাশিত মেন্দেজের মন্তব্য অনুযায়ী, তিনি বলেছেন, ‘‘ব্যালন ডি’অর স্পষ্টভাবেই লামিনে ইয়ামালের জন্য।”

ইয়ামালের শ্রেষ্ঠত্ব নিয়ে নিজের অবস্থান আরও পরিষ্কার করে মেন্দেজ বলেন, ‘ইয়ামালই সেরা। অন্য প্রার্থীদের সঙ্গে তার ব্যবধানও খুব স্পষ্ট। আপনারা সবাই সেটা জানেন।’

এবারের ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় ইয়ামালের পাশাপাশি রয়েছেন রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে এবং প্যারিস সেন্ট জার্মেইনের ফাবিয়ান রুইজ ও উসমান দেম্বেলে। ফলে পুরস্কার জয়ের দৌড়ে তারকা খেলোয়াড়দের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা থাকলেও মেন্দেজের চোখে ইয়ামালই পরিষ্কার ফেবারিট।

এদিকে বার্সেলোনার একাধিক খেলোয়াড়ের এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করা মেন্দেজ সোমবার (১৪ সেপ্টেম্বর) ক্লাবটির সভাপতি হোয়ান লাপোর্তার সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো বার্সেলোনার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, বৈঠকটি আসন্ন ট্রান্সফার উইন্ডো নিয়ে ছিল না। গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার মাত্র কয়েক দিন পরই এই বৈঠক অনুষ্ঠিত হলো।

এসএফ

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement