ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহীর মৃত্যু
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৮ পিএম
X
Advertisement

ঝিনাইদহ শহরের বাইপাসের ভুটিয়ারগাতী এলাকায় বাইসাইকেল ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সিরাজুল ইসলাম সরদার (৪৫) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিরাজুল ইসলাম সরদার শহরের ভুটিয়ারগাতী গ্রামের আবুল সরদারের ছেলে।

স্থানীয়রা জানান, সিরাজুল রাজমিস্ত্রির শ্রমিকের কাজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে বের হন। পথে শহরের বাইপাস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তাঁর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিরাজুল ইসলাম সরদার গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এদিকে, দুর্ঘটনায় মোটরসাইকেল চালকও আহত হন। তাঁকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তবে সিরাজুলের মৃত্যুর সংবাদ জানার পর মোটরসাইকেল চালক হাসপাতাল থেকে পালিয়ে যান।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় পুলিশ মোটরসাইকেলটি আটক করেছে।

জেইউ/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement