ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
এক্সপ্রেসওয়েতে বাইক রেস, দুর্ঘটনায় নিহত ১
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০২ পিএম
X
Advertisement

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে দুর্ঘটনায় সাকিবুল হাসান (২০) নামে এক বাইকার নিহত হয়েছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে এক্সপ্রেসওয়ের শিবচর হাইওয়ে থানা-সংলগ্ন বাচামারা এলাকায় ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাকিবুল হাসান মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়টিয়া মৌহালী এলাকার তরিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ থেকে বন্ধুদের নিয়ে ১১টি মোটরসাইকেলে করে ফরিদপুর হয়ে ভাঙ্গা চৌরাস্তা এলাকায় আসেন তাঁরা। এ সময় তাঁদের সঙ্গে ফরিদপুর থেকে আরও ৯ জন বাইকার যুক্ত হন। ভাঙ্গা থেকে পদ্মা সেতু পর্যন্ত মোটরসাইকেল রেস করার কথা ছিল তাঁদের।

শিবচরের আড়িয়াল খাঁ সেতু পার হয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় সাকিবুলের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের রেলিংয়ে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই সাকিবুলের মৃত্যু হয়।

এ সময় তাঁর বন্ধুরা রক্তাক্ত অবস্থায় সাকিবুলকে রেখেই দ্রুত ঘটনাস্থল থেকে চলে যান। খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মামুন বলেন, ঘটনাস্থলে গিয়ে দেখি ছেলেটি মারা গেছে। সে বন্ধুদের সঙ্গে দ্রুতগতিতে বাইক চালাচ্ছিল। বন্ধুরা দুর্ঘটনা দেখে ঘটনাস্থল থেকে সরে যায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement