ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় শিশুসহ নিহত অন্তত ১১
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২০ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুটি শিশু ও দুজন চিকিৎসক রয়েছেন বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। খবর আল জাজিরার।

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএনএ) তথ্য অনুযায়ী, সোমবার (৭ সেপ্টেম্বর) ভোরে দক্ষিণ লেবাননের কাফর রেমান শহরে একটি আবাসিক ভবনে হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান। এতে দুই শিশুসহ নয়জন নিহত এবং পাঁচজন আহত হন।

এনএনএ আরও জানায়, একই শহরে একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় দুজন চিকিৎসক নিহত হন।

এদিকে জোরপূর্বক এলাকা খালি করার নির্দেশ জারির পর রব্বা রাতে দক্ষিণ লেবাননের দেইর আল-জাহরানি শহরের একটি আবাসিক এলাকায়ও হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। তাদের দাবি, হিজবুল্লাহর স্থাপনার কাছাকাছি একটি ভবনকে তারা লক্ষ্যবস্তু বানিয়েছিল। সেই ভবন থেকে বিস্ফোরক ড্রোন নিক্ষেপ করা হয়েছিল বলে তাদের অভিযোগ।

এর ঠিক একদিন আগেই পার্শ্ববর্তী নাবাতিয়ে জেলার আরব সালিম শহরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত সাতজন নিহত এবং ২০ জন আহত হন।
গত জুনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির এই হামলা অব্যাহত রয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, চলতি বছরের মার্চের শুরুতে সংঘাত বৃদ্ধি পাওয়ার পর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় ৪ হাজার ৩৫০ জনেরও বেশি মানুষ নিহত এবং ১২ হাজার ৩০০ জনেরও বেশি আহত হয়েছেন। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে তারা জানিয়েছে, গত ২ মার্চের পর থেকে লেবানিজ অ্যাম্বুলেন্স কর্মীদের ওপর ১৭৯টি ইসরায়েলি হামলার ঘটনা ঘটেছে, যাতে ১৩৫ জন স্বাস্থ্যসেবা কর্মী নিহত হয়েছেন।

এসএফ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement