ঝালকাঠির কাঁঠালিয়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর শাবল ও হাতুড়ির আঘাতে খায়রুল ইসলাম পলাশ (৪৫) নামে এক ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী ইসরাত জাহান লিজা (২৫)-কে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় উপজেলার দক্ষিণ আউড়া গ্রামের শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পলাশের গ্রামের বাড়ি নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের ভবানীপুর গ্রামে। কিছুদিন আগে তিনি স্ত্রী লিজার বাড়িতে বসবাস শুরু করে সেখানে একটি ফার্মেসি চালু করেন। পারিবারিক বিরোধের জেরে বিকেলে কথা কাটাকাটির একপর্যায়ে লিজা শাবল ও হাতুড়ি দিয়ে তাকে আঘাত করেন বলে অভিযোগ।
গুরুতর আহত পলাশকে কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ অভিযান পরিচালনা করে লিজা কে আটক করে।
এফএস