নারায়ণঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেছেন, যেকোন প্রয়োজনে আমাকে আপনাদের পাশে পাবেন। আমরা চেম্বারের সঙ্গে কাধে কাধ মিলিয়ে কাজ করবো। প্রধানমন্ত্রী তারেক রহমান সুন্দর সমৃদ্ধ প্রগতিশীল বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন। আমরাও তার সহযাত্রী হিসেবে আপনাদের সঙ্গে নিয়ে পাশে থাকতে চাই।
শনিবার দুপুরে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় নারায়ণঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ-এর উপস্থিত থাকার কথা থাকলেও হঠাৎ অসুস্থ হওয়ায় তিনি মুঠোফোনে মতবিনিময় সভায় যুক্ত হয়ে এসব কথা বলেন।
সভায় নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, নারায়ণগঞ্জের আমরা সকল সংসদ সদস্য একসঙ্গে কাজ করলে অনেক সমস্যা সমাধান করা সম্ভব। সমস্যা হলো অনেক শিল্প কারখানার মালিকরা রয়েছেন যারা চেম্বারের সদস্য হতে চাননা। কিন্তু দেখা যায় এক ছাতার নিচে না থাকলে অনেক সমস্যার সমাধানও করা যায়না। এমপিদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা সব সময় আপনোদের পরামর্শের মাধ্যমে ব্যবসায়ীরা এগিয়ে যেতে চাই। সুন্দর নারায়ণগঞ্জ গড়তে চাই।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজাহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি ও বিসিবির পরিচালক মাসুদুজ্জামান মাসুদ, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদদ্যের রাজনৈতিক সচিব আবুল কাউসার আশাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
শরীফ সুমন/ টিআইএস