ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
গোয়ালন্দে পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক খুন, আটক ১
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৪:১৪ পিএম
আটক কামরুল
X

আটক কামরুল

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পাওনা তিন হাজার টাকা নিয়ে বিরোধের জেরে শরিফুল ইসলাম হীরা নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার তোরাই মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শরিফুল ইসলাম হীরা গোয়ালন্দ উপজেলার বাহাদুরপুর এলাকার মো. জাবেদ আলীর ছেলে। তিনি গোয়ালন্দ পৌরসভার তোরাই মোড়-কাজীপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন।

আটক কামরুল উপজেলার কুমড়া কান্দি এলাকার মল্লিক পাড়ার মঞ্জুর ছেলে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিদুল ইসলাম বলেন, ঘটনার পরপরই থানা পুলিশ ও ডিবি পুলিশ আসামিকে ধরতে অভিযান শুরু করে। পরে ডিবির অভিযানে পালিয়ে যাওয়ার সময় কামরুলকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে।

তিনি বলেন, দীর্ঘদিন পাওনা টাকা পরিশোধ না করায় কামরুলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সেই ক্ষোভ থেকেই সে শরিফুলকে ছুরি দিয়ে আঘাত করে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি গতকাল সে হীরার বাসা থেকেই নিয়েছিল।

পাওনা টাকার বিষয়টি মাদক কেনার সঙ্গে সংশ্লিষ্ট ছিল কি না, তা এখনো জানা যায়নি। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

এসআই/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝