ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
লক্ষ্মীপুরে মেধাবী ৯৭ শিক্ষার্থীকে সংবর্ধনা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ২:৫১ পিএম
X

লক্ষ্মীপুরে বৃত্তিপ্রাপ্ত ও মেধাবী ৯৭ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই অনুষ্ঠানে কেয়ার এডুকেশন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী ১৯০ শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শনিবার (৮ আগস্ট) সকালে লক্ষ্মীপুর শহরের টাউন হল মিলনায়তনে কেয়ার এডুকেশন স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে এ সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কেয়ার এডুকেশন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা শাখার সভাপতি শামসুল করিম খোকন, সাংবাদিক সেলিম উদ্দিন নিজামী, প্রতিষ্ঠানের পরিচালক ফখরুল ইসলাম স্বপন, আরিফ হোসেন চৌধুরী, মোখলেছুর রহমান চৌধুরী, হুমায়ুন কবির চৌধুরী, মো. বাহার উদ্দিন ও আবুল কালাম আজাদসহ আরও অনেকে।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ২১টি ইভেন্টে বিজয়ী ১৯০ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি বৃত্তিপ্রাপ্ত ও মেধাবী ৯৭ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিরা উপস্থিত ছিলেন।

আরএইচ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝