ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সাতক্ষীরায় বজ্রপাতে কৃষক নিহত
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৩:৫৬ পিএম
X

সাতক্ষীরার তালায় বজ্রপাতে চিত্তরঞ্জন আইচ (৪৮) নামে এক কৃষক নিহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার গোপালপুর গ্রামে মাঠে ধান রোপণের সময় আকস্মিক বজ্রপাতে তাঁর মৃত্যু হয়।

নিহত চিত্তরঞ্জন আইচ ওই গ্রামের মৃত কানাইলাল আইচের ছেলে। কৃষিকাজের পাশাপাশি তিনি তালা বাজারে কাপড়ের ব্যবসা করতেন।

গোপালপুর গ্রামের বাসিন্দা শ্যামল বিশ্বাস জানান, শনিবার সকালে নিজেদের জমিতে ধান রোপণের জন্য ৮-১০ জন কৃষিশ্রমিক নিয়ে বাড়ির পাশের বিলে যান চিত্তরঞ্জন। দুপুর ১২টার দিকে আকাশ মেঘলা হয়ে এলে আকস্মিক বজ্রপাত ঘটে। এ সময় ধান রোপণের কাজ করার সময় বজ্রপাত সরাসরি চিত্তরঞ্জনের শরীরে আঘাত করলে তাঁর শরীরে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

পরে পাশে থাকা অন্য কৃষকেরা চিত্তরঞ্জনকে মৃত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

তালা থানার ওসি (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে। পরিস্থিতি বুঝে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমজেডআর/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝